October 18, 2026, 7:19 am
শিরোনামঃ
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ খাদ্য মন্ত্রণালয়ের ৬,৬৫৩ শূন্য পদ পূরণের সুপারিশ গুজব ও বিশৃঙ্খলা রোধে জরুরী ঐক্যবদ্ধ প্রতিরোধ : আনসার-ভিডিপি মহাপরিচালক বিভিন্ন জেলা ও উপজেলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ : পোস্টিং পেতে খরচ করতে হয় লাখ লাখ টাকা গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বরিশালে ইভিএমে কারসাজির অভিযোগ সদস্য প্রার্থী ছাত্রলীগ নেতার

Reporter Name

নিজস্ব প্রতিনিধি – বরিশাল: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারসাজির অভিযোগ তুলেছেন সদস্য প্রার্থী এক ছাত্রলীগ নেতা।এ অভিযোগে নতুন করে ভোট গণনার দাবি জানিয়ে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা জসিম উদ্দিন হায়দার বরাবর আবেদনও করেছেন বাকেরগঞ্জের সদস্য প্রার্থী ও বরিশাল সরকারি ব্রজ‌মোহন ক‌লেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এ সদস্য বুধবার সকালে এ আবেদন করেন। লিখিত অভিযোগে মুন্না বলেন, তিনি ব্যাট প্রতীকে নির্বাচন করেছেন। ভোট গণনা শুরুর পর তার এজেন্টকে বের করে দেওয়া হয়।পরে একটি অদৃশ্য কারণে ইভিএম মেশিন আপডেটের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে আবার তারা ভোট গণনা শুরু করেন তার এজেন্টকে না ডেকেই।মুন্না লিখেছেন, “আমি ভোট গণনার সময় প্রবেশ করতে চাইলেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি।

পাশাপাশি ভোটার ফলাফলের শিটে সময় ২টা ১৫ মিনিট উল্লেখ করা হলেও ফলাফল ঘোষণা করা হয় ২টা ৪০ মিনিটে; যার তথ্য সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করলেই পাওয়া যাবে।২টার পর থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে ইভিএম এ কারসাজি করে ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি পুনরায় ভোট গণনার দাবি জানাচ্ছি।” মুন্না বলেন, “ভোট গণনার মাঝ পথে আমাকে জানানো হয় আমি ৭৬ ভোট পেয়েছি।

এরপর হঠাৎ করে জানানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ফলাফল ঘোষণা করবেন, তাই গণনা বন্ধ রাখা হয়েছে। কিছু সময় পর ফলাফল ঘোষণা করে বলা হয়, আমি মাত্র ১৫ ভোট পেয়েছি।” কারসাজি না করলে ফলাফল এভাবে পরিবর্তন হয় না বলে দাবি করেন মুন্না বলেন, “এক্ষেত্রে মোটা অংকের টাকার লেনদেন হয়েছে।

দলের কথা চিন্তা করে দুইদিন চুপ ছিলাম। কিন্তু আর না পেরে বুধবার রিটানিং কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসকের কাছে ওই আবেদন করেছি।” মুন্না আরও বলেন, অন্যান্য প্রার্থীরাও অভিযোগ দিবে। তারা না দিলেও কোন সমস্যা নেই।

তিনি যে অভিযোগ দিয়েছেন, তার কোনো সমাধান না পেলে আদালতের শরণাপন্ন হবেন; মামলা করবেন। এ বিষয়ে বরিশালের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নুরুল আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ করে কোনো লাভ নেই। জেলা জজকে প্রধান করে গঠিত নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST