July 6, 2026, 3:12 pm
শিরোনামঃ
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বশেমুরবিপ্রবির এআইএস ডিপার্টমেন্টের নতুন সভাপতি

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোঃ সোলাইমান হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান ও উপ-রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশটিতে আরো বলা হয়েছে বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মান্নান খাঁন এর স্হলাভিষিক্ত হিসেবে আগামি তিন বছরের জন্য উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো।

বিভাগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে নতুন চেয়ারম্যান ড. মোঃ সোলাইমান হোসাইন বলেন,” আমি এই বিভাগের নতুন সভাপতি হিসেবে অবশ্যই চাই আমার সহকর্মী ও শিক্ষার্থীর সহযোগিতায় বিভাগের সার্বিক উন্নয়নে কাজ করতে, তবে এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাত্ৰ পাঁচজন শিক্ষক নিয়ে ছয়টি ব্যাচকে সামলানো।তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা ও আমার সহকর্মীদের সহযোগিতা পেলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বিভাগে একটি গবেষনাবান্ধব পরিবেশ সৃষ্টি করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি”।



Our Like Page
Developed by: BD IT HOST