November 7, 2026, 7:44 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

ডগ্টি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন পাওলস এবং অ্যালেক্স টিন্সলে শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য বিশেষ প্রতিবেদকদের কাছে একটি জরুরি আবেদন পাঠিয়েছেন। এই আবেদনে বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত অন্যায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আবেদনে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের আওয়ামী লীগের অন্যায় নিষেধাজ্ঞা সম্পর্কে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ (গণতান্ত্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা প্রচারে) এবং অন্যান্য জাতিসংঘ বিশেষ প্রতিবেদকগণের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।

ড. মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করেন। ড. ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক, সংশ্লিষ্ট এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানো হয়েছে। এসব হামলার জন্য কেউ শাস্তি পায়নি এবং অন্তর্বর্তী প্রশাসন দোষীদের সর্বাত্মক ক্ষমা দিয়েছে।

অন্তর্বর্তী প্রশাসন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতি পূরণ হবে কিনা তা দেখার বিষয়। এর মধ্যেই আওয়ামী লীগ বাংলাদেশে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে। তবে, মে ২০২৫ সালে অন্তর্বর্তী প্রশাসন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চলমান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম সীমিত করেছে।

জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ (গণতান্ত্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা প্রচারে) এর কাছে পাঠানো জরুরি আবেদনপত্রে বর্ণনা করা হয়েছে কীভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে, বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং গণতন্ত্রকে দুর্বল করে।

আবেদনপত্রে স্বাধীন বিশেষজ্ঞ ও অন্যান্য প্রতিবেদকগণকে অনুরোধ করা হয়েছে-অন্তর্বর্তী প্রশাসনকে অবিলম্বে মুক্ত ও সুষ্ঠু নির্বাচন করানোর জন্য চাপ সৃষ্টি করতে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে এবং নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগকে সম্পূর্ণ অংশগ্রহণের সুযোগ দিতে



Our Like Page
Developed by: BD IT HOST