June 13, 2026, 8:16 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বায়তুল মোকাররম এলাকায় অভিযান: দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- ১। ইদ্রিস আলী (৪২) ২। রুহুল আমিন (৪০) ৩। জহিরুল ইসলাম (২৯) ৪। ফিরোজ উদ্দিন (৩৭) ৫। শাহজাহান (২৯) ও ৬। রাশেদুল ইসলাম (২০)।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ০৭:২০ ঘটিকায় বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা এই আকস্মিক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজত থেকে অবৈধ সুইচ গিয়ার ৩৫টি, বিভিন্ন ধরনের চাকু ১৩ টি, চাইনিজ কুড়াল ৩টি, চাইনিজ হাতুড়ি ৩টি, শক গান ৫টি ও পাঞ্জা ৫টি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।বুধবার (১ এপ্রিল) সকালে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।



Our Like Page
Developed by: BD IT HOST