September 19, 2026, 11:16 pm
শিরোনামঃ
ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান গবেষণায় বিনিয়োগে এত কার্পণ্য কেন?উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিআইটিআইডি হাসপাতাল এর পেছন থেকে উদ্ধার হওয়া নারীর মৃতদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি

Reporter Name

আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয় নস্থ ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতাল এর পেছনে পরিত্যাক্ত ডোবার পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর অর্ধগলিত মৃতদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি।
গত ১২/০৫/২৩ইং তারিখ আনুমানিক দুপুর ১টার দিকে সীতাকুণ্ড মডেল থানাধীন সলিমপুর ইউপিস্থ বিআইটি আইডি হাসপাতালের পেছনের ডোবা থেকে একজন অজ্ঞাত (১৭) নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি সনাক্ত করার জন্য কিছু বর্ণণা নিম্মে দেওয়া হলঃ- ঐনারীর উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, তার পরনে ছিল পেষ্ট ও লাল রংয়ের সংমিশ্রত কামিজ এবং ছাই রংয়ের ট্রাউজার। চুল কালো, লম্বা আনুমানিক ১ ফুট ৩ ইঞ্চি। মাথা ও কপাল পঁচে চামড়া সহ চুল পড়ে যাচ্ছে। মুখমন্ডল গোলাকার, ঠোঁট খোলা ও ফুলে পচন ধরা।

গলায় ছোলা রক্তাক্ত কালো জখম,নাক ও কান পচন ধরা এবং তরল পদার্থ নির্গত হচ্ছে দুই হাত সোজা,দুই পাশে হাতের চামড় ছুলে পড়ে যাচ্ছে। সমস্ত শরীর পচন ধরা, চামড়া উঠে ছোলা জখম,দুই পা সামান্য বাকা হয়ে আছে। পায়ের পাতার চমড়া সাদা হয়ে পঁচে ঝরে পড়ে যাচ্ছে। কানে দুল ও গলায় মাদুলী ছিল।দেহের সম্পূর্ণ অংশ অর্ধগলিত। ঘটনাস্থলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআই ও সিআইডির ক্রাইম সিনের সদ্যসগণ উপস্থিত হয়ে ঐ নারীর আঙ্গুলের ছাপ গ্রহণ করে তার পরিচয় সনাক্ত করনের চেষ্টা করেন। কিন্তু তার বয়স আনুমানিক-১৫ থেকে ১৭ হওয়ায় তার জাতীয় পরিচয় পত্র না হওয়ায় তার পরিচয় সনাক্ত করণ সম্ভব হয়নি। এছাড়াও সীতাকুণ্ড থানার আশপাশের থানা সহ পার্শ্ববর্তী জেলা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এর থানা সমূহতে বেতার বার্তার মাধ্যমে ঐ তরুণীর পরিচয় সনাক্তের লক্ষ্যে প্রাপ্ত ছবি ও তার বর্ণনা প্রেরণ করা হয়েছে।

এমতাবস্থায় আপনাদের প্রতি নিবেদন এই যে, উদ্ধার হওয়া নারীর মৃতদেহটি কেউ যদি উপরের দেওয়া বর্ণণা মতে চিনতে পারেন তাহলে সীতাকুণ্ড মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ।



Our Like Page
Developed by: BD IT HOST