February 4, 2026, 3:04 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ  ঘুষ লেনদেনকে কেন্দ্র করে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সঙ্গে সংঘর্ষ খাদ্য পরিদর্শকের ব্যক্তিগত হিসাবে কোটি টাকার লেনদেন, দুর্নীতির মামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএমচরে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী পথসভায় আব্দুল্লাহ আল ফারুক

Reporter Name

ইকরামুল হক” বিশেষ”প্রতিনিধি:

চকরিয়ার বিএমচর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে নির্বাচনী পথসভা স্থানীয় চৌমুহনী বাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসমত উল্লাহর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক ও সহকারী সেক্রেটারি মাওলানা ইবরাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ উন্নয়ন বঞ্চিত বিএমচর ইউনিয়নকে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে ঢেলে সাজানো হবে। এ জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত সরকার। দুর্নীতি মুক্ত থেকে দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব। কেবলমাত্র জামায়াতে ইসলামীতেই সেই সৎ দক্ষ ও যোগ্য নেতৃত্ব রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে মানবিক নেতা ডাঃ শফিকুর রহমানকে এ আসন উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, বান্দরবান জেলা খেলাফত মজলিসের যুগ্ম আহবায়ক চকরিয়ার কৃতি সন্তান মাওলানা তৈয়ব হোসাইন, চকরিয়া উপজেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু ও বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এইচএম মাওলানা বদিউল আলম জিহাদী। এছাড়া বক্তব্য রাখেন বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান, জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন ও ছিদ্দিক আহমদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সেক্রেটারি হোসনে মোবারক, সাংগঠনিক সেক্রেটারি এম. ওমর আলী, মাতামুহুরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুস সালাম, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি হামিদ উল্লাহ, লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST