August 25, 2026, 12:52 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

Reporter Name

প্রথম বাংলা – গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। শনিবার ( ২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরি চালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মৃত অবস্থায় তিন জনকে হাসপাতালে আনা হয়। আহতদের সংখ্যা আমরা এখনও জানতে পারিনি। আমি জরুরি বিভাগে যাচ্ছি।

জানা গেছে,শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভাসিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যাল য়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রো বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যান।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশে উত্তর পেলাইদ গ্রামের যেতে থাকে। বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁচ্ছালে বিআরটিসির ডাবল ডেকার বাসটি বাজারের উপরে পল্লী বিদ্যু তের তার স্পর্শ করে। এ সময় ওই বাসে থাকা ৬০-৭০ জন ছিল।এদের মধ্যে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। এরপর তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এদিকে হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম জানান, নিহত মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিবকে (২২) মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতের সংখ্যা এখনও নিশ্চিত হতে পারিনি।



Our Like Page
Developed by: BD IT HOST