October 20, 2026, 9:22 am
শিরোনামঃ
গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বান্দরবানের লামায় বালু উত্তোলন নিয়ে তোলপাড়, ৫ লাখ ঘনফুট বালু মজুতের অভিযোগ মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন সিরাজগঞ্জের পুলিশ সুপার শাহজাদপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ শাহজাদপুর থানা ও সি মাদক, জুয়া ও চুরি ডাকাতি, মার্ডার, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, সম্বন্ধে সচেতনতা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিপিপিএ পরিচালনা পর্ষদের পঞ্চম সভা অনুষ্ঠিত

Reporter Name

সেলিম মিয়া : বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালনা পর্ষদের পঞ্চম সভা ১৮ অক্টোবর, ২০২৬ তারিখে ঢাকায় বাংলাদেশ পরিকল্পনা কমিশন চত্বরে অবস্থিত অথরিটির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি, ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সহসভাপতি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি উপস্থিত ছিলেন।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব ও পরিচালনা পর্ষদের সহসভাপতি সিরাজুন নূর চৌধুরী এবং পরিচালনা পর্ষদের সদস্যসচিব ও বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি, সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যও সভায় অংশ নেন।

ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার আধুনিকায়ন ও প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে এর ভার্সন ২.০-তে উত্তরণের চলমান কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়। ই-জিপি ভার্সন ২.০ বাস্তবায়নের জন্য বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং (বিপিআর) কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় বিপিপিএ-এর সম্প্রতি অনুমোদিত ১১০ জনবলবিশিষ্ট সাংগঠনিক কাঠামো সম্পর্কে আলোচনা হয়। একই সঙ্গে চাকরি প্রবিধানমালা প্রণয়নের অগ্রগতিও সভায় বিবেচনায় নেওয়া হয়।

উল্লেখ্য, সরকারি ক্রয় সংস্কারের অংশ হিসেবে ২০০২ সালে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীনে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সিপিটিইউ-কে বিপিপিএ-তে রূপান্তর করা হয়। বিপিপিএ-এর পরিচালনা পর্ষদের চতুর্থ সভা ৯ জুলাই, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।



Our Like Page
Developed by: BD IT HOST