August 27, 2026, 11:04 pm
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিমানবন্দর থানার ইন্সপেক্টর ও এসআই বরখাস্ত

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও উপ–পরিদর্শক (এসআই) খন্দকার সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফুটপাত থেকে মোটা অঙ্কের মাসোহারাসহ সংশ্লিষ্ট ফাঁড়ি এলা কায় লাইনম্যান নিয়োগ করে টাকা উত্তোলনের অভিযোগে তাঁদের সাময়িক বরখাস্ত করেছে ডিএমপি। ছিনতাইকারী এবং চোরাচালানকারীদের কাছ থেকেও তাঁরা নিয়মিত মাসোহারা নিতে বলে অভিযোগ রয়েছে।মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির বিমানবন্দর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও এসআই (নিরস্ত্র) খন্দকার সাজ্জাদ হোসেন পরস্পর যোগসাজশে ছিনতাইকারী, চোরাচালানকারী এবং ফুটপাত থেকে মোটা অঙ্কের মাসোহারা সহ সংশ্লিষ্ট ফাঁড়ি এলাকায় লাইনম্যান নিয়োগ করে টাকা উত্তোলন করেছেন। তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও দায়িত্বে অবহেলা, অসৎ উদ্দেশ্য ও বিধি বহির্ভূতভাবে ছিনতাইকারী, চোরাচালানকারী এবং ফুটপাত থেকে মোটা অঙ্কের মাসোহারা নিয়েছেন।

অপেশাদারমূলক কার্যকলাপের কারণে পুলিশের কার্যক্রমসম্প র্কে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে বিধি অনুযায়ী ৭ জানুয়ারি বিকেল থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে আরও উল্লেখ করা হয়, তাঁরা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতাদি পাবেন এবং ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে নিয়মিত হাজির হয়ে সরকারি আদেশ উপদেশ পালন করতে বাধ্য থাকবেন



Our Like Page
Developed by: BD IT HOST