May 26, 2026, 1:18 pm
শিরোনামঃ
“বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিশেষ কায়দায় লুকানো ৪০ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও পিকআপসহ মাদক কারবারি দেলোয়ারকে গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি পিকআ পকে ধাওয়া করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪০ লক্ষ টাকা মূল্যের ১৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ দেলোয়ার (২৫)।

মঙ্গলবার ( ২৫ মার্চ ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৫:৫০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিবি-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট রাস্তার কাঞ্চন ব্রিজের দিক থেকে একটি পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম ৩০০ ফিট রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে কাঞ্চন ব্রিজের দিক থেকে নির্দিষ্ট পিকআপটি আসলে সেটি থামার জন্য সংকেত দেয় ডিবি কিন্তু সেটি না থেমে দ্রুত কুড়িল বিশ্বরোডের দিকে চলে যায়। ডিবির টিম পিছু ধাওয়া করে খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি থামাতে সক্ষম হয়।

এ সময় গাড়ির চালক দেলোয়ারকে গ্রেফতার করা হয় তবে গাড়িতে থাকা অপর একজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের বডিতে বিশেষভাবে তৈরি করা বাক্স এর প্লেনসিট খুলে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দেলোয়ার ও পলাতক ইয়াসিনসহ আরও ২/৩ জনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়,গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবা রি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকা ও আশেপাশের এলাকায় বিক্রয়ের উদ্দেশে নিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা সুষ্টু তদন্ত ও পলাতক ইয়াছিনসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST