June 13, 2026, 6:47 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে পুকুর ও ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

Reporter Name

বেতাগী (বরগুরা) প্রতিনিধি-বরগুনার বেতাগীতে পুকুর ও ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার সদর ইউনিয়নে কেওড়াবুনিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডে এ ঘটনাঘটে। তবে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এতে ১ হাজার একশত মাছ মারা গিয়ে ১ লক্ষ ৭৬ হাজার টাকার ক্ষতি হয়।পুকুরের মালিক মো: নাসির গাজী অভিযোগ করেন, তাঁর বসত ঘরের পূর্বপাশে পুকুর ও মাছের ঘেরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় তাঁর স্ত্রী মো: সালেহা বেগম প্রকৃতির ডাকে সারা দিতে বের হয়। এ সময় ঘেরের বেড়ার ঢালের শব্দ পেয়ে তাঁর হাতে থাকা টর্চ লাইট ঘেরের দিকে মারলে দেখতে পায় একই এলাকার বাসিন্দা আব্দুস সালাম ডাক্তারের ছেলে মো: তুহিন ডাক্তার (৩৫), মো: মামুন ডাক্তার (৩০), মো: সরোয়ার গাজী

(৩২) ও মো: ফারুক গাজীর ছেলে মো: রাজু (৩০) পুকুর ও মাছের ঘেরে পুকুরে বিষ প্রয়োগ করছে। এ অবস্থায় ডাক চিৎকার দিলে তাঁরা দৌড়ে পালিয়ে যায়। প্রতিপক্ষের সাথে আদালতে মামলা প্রক্রিয়া ধীন থাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁরা এ ক্ষতি সাধন করে।

এ সময় তিনি স্থানীয় বউ বাজারে চা খাচ্ছিলেন। মুঠেফোনে খবর পেয়ে ঘেরের মধ্যে থেকে ফাইটার ও রিফক্ট বিষের খালি বোতল উদ্ধার করেন। এতে ঘেরে থাকা ১ হাজার একশত মাছ মারা গিয়ে ১ লক্ষ ৭৬ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। প্রতিপক্ষ আব্দুস সালাম ডাক্তার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন।এ ঘটনায় মঙ্গলবার ৪ জনকে আসামী করে বেতাগী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাহআলম হাওলাদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে



Our Like Page
Developed by: BD IT HOST