November 7, 2026, 9:27 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ ৫ গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আগে থেকে ক্লোজড হয়ে থাকা দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যসহ ৫ জন কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি )। গ্রেপ্তাররা হলেন,কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আ সিফ এবং হৃদয়, মঞ্জু ও সোহেল।বৃহস্পতিবার (২১ সেপ্টে ম্বর) দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়,দুপুরের দিকে আইএফআইসি ব্যাং কের পল্টন শাখায় ২০ লাখ টাকা জমা দেওয়ার জন্য আ ব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজি ম উদ্দিন লাইনে দাঁড়ান। দুপুর ২টার দিকে পুলিশের পোশা ক পরা দুই ছিনতাইকারী আজিম উদ্দিনকে টেনেহিঁচড়ে ব্যাংকের বাইরে নিয়ে আসে। পরে তারা ওই ভুক্তভোগীর কাছ ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পল্টন থানা পুলিশ ও ডিবি মতিঝিল বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ সূত্রে আরও জানা যায়,ঘটনাস্থলের সিসিটিভি ফুটে জ বিশ্লেষণ করে ব্যাংকের সামনের রাস্তার ফুটপাত থেকে হৃদয় নামের এক হকার ও তার সহযোগী মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা পু লিশ লাইনে ক্লোজড থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।এরপর দুই পুলিশ সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসাবোথেকে মোটরসাইকেলসহ সোহেল নামে এক ছিনতাইকারীকে গ্রে প্তার করা হয়। এ সময় সোহেলের কাছ থেকে ছিনতাইয়ে র বাকি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশ নার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন,২০ লাখ টাকা ছি নতাইয়ের ঘটনায় খবর পেয়ে দ্রুত আমাদের পুলিশ ঘটনা স্থলে যায়।ছিনতাইয়ের সঙ্গে দুজন পুলিশ কনস্টেবল জ ড়িত ছিল। তাদেরও গ্রেপ্তার করা হয়। সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশকে তথ্য দেয়। এরপর ইউনিফর্ম পরা দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্য ক্তিকে বাইরে নিয়ে আসে। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্টন থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ছিনতাই হওয়া ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST