May 2, 2026, 6:43 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভোট দিতে পেরে খুশি ১০১ বছরের হাজী রিয়াজ উদ্দিন

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন ১০১ বছর বয়সী হাজী রিয়াজ উদ্দিন । নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি এ বয়োবৃদ্ধ।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। সকাল ১০টার দিকে ভোট দিয়ে আবার বাড়ি চলে যান।

শারীরিক কষ্ট হলেও তিনি ভোট দিতে এসেছেন। মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা কে তিনি বলেন, জীবনে আর ভোট দিতে পারব কিনা জানি না। তাই ভোট দিতে এসেছি। সবার সহযোগিতায় ভোট দিতে পেরে আমি আনন্দিত।

অপরদিকে ৭৫ বছর বয়সী রমিজ উদ্দিন আকন বলেন, আজ আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, কেউ জোর করেনি। আমি অনেক খুশি। সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে বের হয়েছি এখন বাড়িতে যাবো এরকম নির্বাচন হলে সবাই ভোট দিতে পারবে।

প্রসঙ্গত,শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনেআওয়া মী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেনঅপু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদুর রহমান,তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতী কের প্রার্থী আবুল বাশার মাদবর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুস সামাদ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা। আসনটির মোট সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৩৪৯ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৯০ হাজার ৪২৮ ও নারী ১ লাখ ৭২ হাজার ৯১০ জনসহ তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১১ জন।



Our Like Page
Developed by: BD IT HOST