July 3, 2026, 11:35 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুটটি ‘অতিউ ৎসাহী দুষ্টু পোলাপানের’ কাজ – ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে ঢাবি শিক্ষার্থীকে পাঠানো চিরকুটটি ‘অতিউৎসাহী দুষ্টু পোলা পানের’ কাজ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।বৃহস্পতিবার ১৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায় বাংলা নববর্ষ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রমনার অনুষ্ঠান ঘিরে কোনো ধরণের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান ঢাকা মহানগরের পুলিশপ্রধান।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষা র্থীকে ওই চিরকুট পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের। এখানে এসে ক্ষতি করো না তোমাদের পরে ওই ঢাবি শিক্ষার্থী শাহবাগ থানায় জিডি করেন।এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দেওয়া উড়ো চিঠি কোনো দুষ্টু পোলাপান দিয়েছে, জঙ্গিরা না। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।’

‘যে উড়োচিঠি এসেছে তা দেওয়া হয়েছে দাজ্জাল বাহিনী নামে। দাজ্জাল বাহিনী নামে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নেই। কোনো দুষ্টু পোলাপান অতিউৎসাহী হয়ে এই চিরকুট লিখেছে। পহেলা বৈশাখ উপলক্ষে সরাসরি কোনো জঙ্গি থ্রেট বা হুমকি নেই।’ঢাকার আদালত চত্ত্বর থেকে দুই জঙ্গি ছিনতাই নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত দশ জঙ্গিকে গ্রেপ্তার করেছি। পলাতক জঙ্গিরা নজরদারিতে রয়েছে, তাদেরও গ্রেপ্তার করা হবে।’

এসময় ডিএমপি কমিশনার আরো বলেন, ‘আমি বাঙালি হিসেবে মনে করি, দুই একটা বোমা দিয়ে বাঙালিকে দমন করা যাবে না। একাত্তরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা কামান-বন্দুক নিয়ে এই বাঙালিদের দমন করতে পারে নাই।‘আর কোথাকার কোন জঙ্গি একটা-দুইটা বোমা মেরে আমাদেরকে দমন করবে! আমরা ওই রকম ভীতুর জাতি নয়৷ আমরা বীরের জাতি। কোনো জঙ্গি,কোনো শকুন আমাদের প্রতি নখ দেখাবে, আমার সেই জাতি নই।‘এরপরেও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। কেউ কোনো ধরনের দুঃসাহস দেখাতে পারবে না।



Our Like Page
Developed by: BD IT HOST