July 3, 2026, 4:17 am
শিরোনামঃ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুপুরে জমিসংক্রান্ত জেরে মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তানকে পিটিয়ে আহত

Reporter Name

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের শ্রীরামবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদীদের মারপিটে মা ছেলে আহত হয়েছেন বলে জানা যায়।এ ব্যাপারে মধু পুর থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, শ্রীরাম বাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের স্ত্রী অজুফা বেগম ও তার ছেলে সুমন আকন্দকে একই এলাকার বিবাদীগন মারপিট করে গুরুতর ভাবে আহত করে।

বিবাদীদের সহিত দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা চলে আসছিল এরই জের ধরে রবিবার সন্ধায় বিবা দী মজিবর আকন্দের ছেলে বাহাজ উদ্দিন আকন্দ,বাহাজ উদ্দিন আকন্দের ছেলে সিয়াম আকন্দ,আব্বাস উদ্দিন আকন্দের ছেলে নাজমুল আকন্দ সহ আরও চার পাঁচ জন মিলে সুমন আকন্দকে লোহার রড ও হাতুরী দিয়ে এলোপা থারী ভাবে বাইরাইয়া মারাত্মক ভাবে জখম করে।ছেলেকে মারপিটের সংবাদ পেয়ে মা অজুফা বেগম এসে উদ্ধারের চেষ্ঠা করলে তাকেও মারপিট করে আহত করে।

এসময় তার গলায় থাকা ষাট হাজার টাকা মুল্যের গলার চেইন এক বিবাদী নিয়ে যায় বলে জানান।তাদের ডাকচিৎ কার শুনে এলাকার লোকজন আগাইয়া আসলে বিবাদীগন ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। স্হানীয়রা আহত মা ছেলেকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠান। সুমন আকন্দের অবস্হা আশংকাজনক থাকায় তাকে জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের হলে থানা পুলিশ প্রধান আসামি বাহাজ উদ্দিন আকন্দকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST