October 19, 2026, 12:08 am
শিরোনামঃ
রাজউক জোন-৫/১ এর অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে ‘প্ল্যান বাণিজ্য’, প্রতীকী মোবাইল কোর্ট ও ঘুষ দাবির অভিযোগ মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড পরিদর্শনে মসিক প্রশাসক প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

Reporter Name

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকণ্যা, জাতিসংঘের ঘোষিত ২য় সেরা প্রধানমন্ত্রী দেশরতত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ র‍্যালী, আলোচনা সভা কেককাটা ও দোয়া মাহফিলের মধ্য এই কর্মসুচি বাস্তবায়ন করেন। বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে এক আনন্দ র‍্যালী বের হয়ে মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ র‍্যালীটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সন্ধায় মধুপুর বাস্টান্ড এলাকায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য খন্দকার শফিউদ্দিন মনি এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সহ সভাপতি বাপ্পু সিদ্দিকী, সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, ছাত্রলীগের সভাপতি খন্দকার মিথুন। এসময় উপস্হিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক,

যুগ্ন- সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তাফা খান বাবলু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST