October 18, 2026, 5:15 am
শিরোনামঃ
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ খাদ্য মন্ত্রণালয়ের ৬,৬৫৩ শূন্য পদ পূরণের সুপারিশ গুজব ও বিশৃঙ্খলা রোধে জরুরী ঐক্যবদ্ধ প্রতিরোধ : আনসার-ভিডিপি মহাপরিচালক বিভিন্ন জেলা ও উপজেলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ : পোস্টিং পেতে খরচ করতে হয় লাখ লাখ টাকা গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি!

Reporter Name

এ কে এম নোমান: নিজস্ব প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপির নিরঙ্কুশ বিজয়। কিন্তু নতুন সরকারের মন্ত্রি সভায় জেলার কোনো প্রতিনিধিত্ব না থাকায় স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ‘নীরব অস্বস্তি’।

নোয়াখালী দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবারও বিপুল ভোটে পাঁচটি আসনে জয় এবং বিজয়ী নেতাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে অন্তত একজন মন্ত্রিসভায় জায়গা পাবেন—এমন প্রত্যাশা ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের।
কিন্তু মন্ত্রিসভার তালিকায় নোয়াখালীর কোন এমপির নাম না থাকায় সেই প্রত্যাশায় ভাটা পড়েছে।

স্বাধীনতার পর বিভিন্ন সরকারের মন্ত্রিসভায় নোয়াখালীর প্রতিনিধিত্ব ছিল। ব্যারিস্টার মওদুদ আহমদ,ওবায়দুল কাদের বরকত উল্ল্যাহ বুলু সহ জেলার একাধিক প্রভাবশালী নেতা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সেই ধারাবাহিকতায় এবারও নোয়াখালীবাসীর প্রত্যাশা ছিল একজন অভিজ্ঞ নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি।

এদিকে নোয়াখালী বিভাগ, সিটি করপোরেশন, বিমানবন্দর সহ দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো বাস্তবায়নে মন্ত্রিসভায় জেলার একজন শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভা গঠনে শুধু নির্বাচনী ফল নয়—যোগ্যতা, প্রশাসনিক দক্ষতা, আঞ্চলিক ভারসাম্যসহ নানা বিষয় বিবেচনা করা হয়। তাই ভবিষ্যতে মন্ত্রিসভা সম্প্রসারণে নোয়াখালীর প্রতিনিধিত্ব আসতে পারে—এমন আশাও করছেন অনেকে।
পাঁচটি আসনে জয় এনে দেওয়ার পরও মন্ত্রীত্বহীন নোয়াখালী এখন অপেক্ষায়—এই শূন্যতা কবে পূরণ হবে?



Our Like Page
Developed by: BD IT HOST