August 26, 2026, 7:07 pm
শিরোনামঃ
বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মো শিবিরুল ইসলাম শুভ-বাংলা-নববর্ষ-১৪৩৩ ” এর শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name

প্রথম বাংলা : আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ময়মনসিংহে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানিয়েছেন, পহেলা বৈশাখ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে।

তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এদিনটি যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায়, সে লক্ষ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।”

ওসি আরও জানান, শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং সাদা পোশাকের সদস্যদের নজরদারি নিশ্চিত করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেকোনো সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করছি। সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর ও নিরাপদ নববর্ষ উদযাপন করতে পারব।”

এদিকে, নববর্ষ উদযাপনকে ঘিরে ময়মনসিংহ শহরে ইতোমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST