June 28, 2026, 6:26 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মরহুম মজিদ মেম্বারের প্রতি শ্রদ্ধা নিবেদন

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী মরহুম মজিদ মেম্বারের কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে মরহুম মজিদ মেম্বারের সমাধিস্থলে তিনি উপস্থিত হন এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দীন খোকন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকা, বিএনপি নেতা মোঃ মোসলেম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম মজিদ মেম্বার ছিলেন নেত্রকোণা জেলার প্রভাবশালী ব্যক্তিত্ব। তার ছেলে মোহাম্মদ সালাহউদ্দিন সালাম একজন বিশিষ্ট সাংবাদিক এবং নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সালাম নেত্রকোনা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন এবং দৈনিক সাম্যবাদী, দৈনিক আলোকিত সকাল ও দৈনিক দিনকাল পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

মজিদ মেম্বার একজন সৎ ও জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার মৃত্যুর পরেও স্থানীয় জনসাধারণ ও বিএনপির নেতৃবৃন্দ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যাচ্ছেন।



Our Like Page
Developed by: BD IT HOST