November 7, 2026, 9:56 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার

Reporter Name

স্টাফ রিপোর্টার:

অদ্য ২৬ মার্চ ২০২৫ খ্রি. তারিখ জেলা প্রশাসন, লক্ষ্মীপুর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়।

অদ্য ২৬ মার্চ ২০২৫ খ্রি. তারিখ জেলা প্রশাসন, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।

এই সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন পুলিশ সুপার  ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ২৬ মার্চ প্রথম প্রহরে তারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তার হওয়ার আগেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার গ্রেপ্তার হওয়া এবং স্বাধীনতার ঘোষণা প্রদান- এ দুটি বিষয়ই ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিদের পরস্পরের মধ্যে যোগাযোগ ও আলাপচারিতায় উঠে আসে।

সিআইএ পরিচালক রিচার্ড হেলমস পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট সূত্রে সভায় এই মর্মে অবহিত করেন, পাকিস্তান সামরিক শাসন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র সময় ২৫ মার্চ দুপুর ১টার সময় মুজিবুর রহমানকে তাদের হেফাজতে নিয়েছে। তাকে গ্রেপ্তার করার সময় তার দু’জন সমর্থক নিহত হন। গ্রেপ্তারের আগে মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে একটি গোপন রেডিওতে সম্প্রচারিত হয়েছে।

‘ফরেন রিলেশন্স অব দি ইউনাইটেড স্টেটস, ১৯৬৯-১৯৭৬’ শীর্ষক যুক্তরাষ্ট্রের দলিল থেকে সংকলিত।
#স্বাধীনতা #বঙ্গবন্ধু #শেখমুজিব #অগ্নিঝরামার্চ #২৫মার্চ #স্বাধীনতাঘোষণা #বাংলাদেশ



Our Like Page
Developed by: BD IT HOST