June 13, 2026, 7:11 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহাপরিচালক সহ দুদকের ১৭ কর্মকর্তার পদোন্নতি সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – মহাপরিচালক সহ দুর্নীতি দমন কমিশন দুদকের ১৭ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন পরিচালক।

মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন। এছাড়া পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুদকের ৬ উপ-পরিচালক ও নতুন ৮ উপ-পরিচালক হয়েছেন ৮ সহকারী পরিচালক।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মহাবুব হোসেন সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদক সুত্রে জানা যায় দুদকের ইতিহাসে এত পদোন্নতি কখনো দেওয়া হয়নি।

পরিচালক হলেন যারা, এস এম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশারফ হোসেইন মৃধা।

উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, শহীদুল আলম সরকার, মো. এ কে এম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও এ কে এম ফজলে হোসেন।

মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালের নভেম্বর মাসে পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST