June 2, 2026, 4:48 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বসাবে এনবিআর

Reporter Name

প্রথম বাংলা-দূরপাল্লার যাত্রীদের কাছে খাবার বিক্রি করা মহাস ড়কের হোটেল-রেস্তোরাঁগুলোকে ভ্যাটের আওতায় আনতে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে গত রবিবার বিজ্ঞপ্তিতে দিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, সারা দেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল রেস্তোরাঁসমূহ ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না মর্মে সচেতন ভো ক্তাগণ অনবরত অভিযোগ করছেন।মহাসড়কের রেস্তোরাঁগু লোতে ২৪ ঘণ্টা ব্যাবসায়িক কার্যক্রম চলে। অনেকে ভ্যাট আদায় করলেও সঠিকভাবে তা জমা দেন না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

যথাযথভাবে ভ্যাট আদায়ে সম্প্রতি এনবিআর চেয়ারম্যানদেশে র মহাসড়কের এসব হোটেল ও রেস্তোরাঁগুলোতে ইএফডি বা এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা দিয়েছে ন বলে’ এতে বলা হয়।এর প্রেক্ষিতে এনবিআরের মূসক বাস্তবা য়ন অনুবিভাগ থেকে মাঠ পর্যায়ের সব কমিশনারদেরকে দেশে র সব মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁসমূহে বাধ্যতামূ লকভাবে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপন করে প্রতিদিনের
লেনদেন নিয়মিতভাবে মনিটর করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

ভোক্তাদের মহাসড়কের রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলে কট্রনিক চালান বা রসিদ নেওয়ার ‘জন্য এনবিআর বিশেষভাবে অনুরোধ করেছে। ভ্যাট চালান না নিলে ক্রেতারা যে ভ্যাট পরি শোধ করছেন, তা সরকারি কোষাগারে জমা হবে না। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষে পের অংশ হিসেবে এনবিআর রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিত ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকানোর জন্য মাঠপর্যায়ে কঠোর নির্দেশনা দিয়েছে। প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রশিদ বিবেচনায় নিয়ে লটারির মাধ্যমে ভ্যাটদাতাদের পুরস্কার দেবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST