July 6, 2026, 6:09 am
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যেসব কথা হলো ওবায়দুল কাদেরের

Reporter Name

প্রথম বাংলা – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশিদের দৌড়ঝাঁপে সরকার কোনো চাপ অনুভব করছে না।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল। সেই গণতন্ত্রকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব এ দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছি।’আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাক্ষাৎ কালে মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকার,শেখ হাসিনার পদত্যাগ,সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশনের বিলুপ্তি নিয়ে কোনো কথা বলেননি। তারা চান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন যা দেশের জনগণের কাছে আমাদেরও কমিটমেন্ট।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলে ন,রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে কোনো কথা হয়নি।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অব সরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান,আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ,দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।



Our Like Page
Developed by: BD IT HOST