July 22, 2026, 1:29 am
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মার্কেটে তে লাগে আগুন লাগে বস্তি বাড়ী, কথায় কথায় আগুন লেগে জ্বলে শখের গাড়ি

Reporter Name

কবিতা – আগুনের শহর ঢাকা
লেখক – মোঃ মাসুদ রানা
পাঠক এমডি ইলিয়াছ

  • আগুনের শহর ঢাকা,
    বছর বছর আগুন লাগে
    সব হয়ে যায় ফাঁকা।

মার্কেটে তে লাগে আগুন
লাগে বস্তি বাড়ী,
কথায় কথায় আগুন লেগে
জ্বলে শখের গাড়ি।

  • অগ্নিকাণ্ডে হয় যে কাবাব
    মানুষের শত দেহ,
    এত আগুন লাগার পর ও
    মাথা ঘামায় না কেহ।

আজ লেগেছে বঙ্গবাজার
পুড়েছে হাজার ঘর,
কোটি টাকা জ্বলেছে যাদের
কাঁপছে তারা থরথর।

  • এই কাঁপুনি জনম জনম
    চলছে ঢাকার বুকে,
    তবুও মোদের কর্তা মশাই
    থাকে অনেক সুখে।

নিমতলী তে লেগেছে আগুন
জ্বলেছে শত ঘর,
চকবাজারে লেগে আগুন
জ্বলেছে আপন পর।

  • তাজরীনে তে জ্বলেছে আমার
    শ্রমিক ভাইয়ের দেহ,
    শান্তনার ওই বাণী খানা
    দেয়নি আমায় কেহ।

দেশটা মোদের হয় ডিজিটাল
পোড়া গন্ধ নিয়ে,
আর কতকাল জ্বলবে ঢাকা
ধিক্কার মোদের দিয়ে!

  • নিয়মনীতির বালাই বুজি
    নাই যে ঢাকার বুকে,
    অগ্নিকাণ্ডের পোড়া স্মৃতি
    থাকতে দেয় না সুখে।

ডিজিটাল দেশে স্মার্টনেসের
নাই যে কোন অভাব,
কাজের বেলায় ঠনঠন মোরা,
কথায় বড় হওয়া টাই স্বভাব।



Our Like Page
Developed by: BD IT HOST