July 5, 2026, 4:27 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মালয়েশিয়ায় বাংলাদেশি নিহত তিন রেভিডেন্স যোদ্ধা পরিচয় মিলেছে

Reporter Name

ডেস্ক রিপোর্ট, মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ।

মালয়েশিয়ায় নিহত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে সাজ্জাদ হোসাইন (বামে), মনিরুল ইসলাম (মাঝে), জাহিদুল খান (ডানে), মালয়েশিয়ায় মাটিতে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করে।

এই তিন বাংলাদেশি হলেন শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০), পাবনার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১), শরীয়তপুরের জাজিরা উপজেলার আহাদ্দি মাদবরের কান্দির মো. সাজ্জাদ হোসাইন (২০), ।

নিহত মো. সাজ্জাদ হোসাইনের মেজো ভাই মো. শাকিল জানান, নিহতরা ভাগ্য বদলে চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন, প্রবাস জীবনের সময় মাত্র ৯ মাসের রেভিডেন্স যোদ্ধা, তারা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এসময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশিদের উদ্ধারের জন্য চিৎকার করছিলেন। এক পর্যায়ে দুপুর ২টার দিকে বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার অভিযান শুরু করে।

মাচাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান সহকারী আহমদ আলফারা মোহাম্মদ জিন জানান, অগ্নিনির্বাপক কর্মীরা নিহতদের মৃতদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় মরদেহ ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়। এরপর মৃতদেহগুলো হস্তান্তর করা হয় পুলিশের কাছে।

নিহতদের বিষয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে প্রথম সচিব সুমন চন্দ্র দাস জানান, অফিসিয়ালি সব প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ দ্রুত দেশে পাঠানো হবে। আগামী মঙ্গলবার ৭ই নভেম্বর সকালে মৃতদেহ গুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST