June 15, 2026, 9:03 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাহফিল থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ কিশোরের

Reporter Name

মোঃ খাইরুল ইসলাম মুন্না

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার খানের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (১৬), মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিকের ছেলে রাব্বি মৃধা (১৭)। নিহত অপর কিশোরের নাম ঠিকানা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফে মাহফিল চলছে। নিহত রাব্বি, আরাফাত ও অজ্ঞাতনামা অপর কিশোর সন্ধ্যায় মাহফিলে যায়। এরপর রাত ১২ টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী খানের হাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পড়ে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি জানান, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST