July 3, 2026, 4:15 am
শিরোনামঃ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিরপুরের ঝটিকা অভিযানে দখলমুক্ত ফুটপাত, উচ্ছেদ বাজার

Reporter Name

নূর হোসাইন :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ঝটিকা অভিযানে মিরপুর-১ সনি সিনেমা হল থেকে ঈদগাঁ মাঠ সড়কের দুইপাশে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইসঙ্গে ফুটপাতের পাশেই অবৈধভাবে ঈদগাঁ মাঠের বাজারটি ও উচ্ছেদ করা হয়।

৮ মে সোমবার দুপুর ২ টায় এলাকায় আকস্মিক পরিদর্শনে যান ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ সময় ঝটিকা অভিযানে ওই এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। পাশাপাশি অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরা ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়, গড়ে ওঠা বাজারেও অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হয়।

ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ জিয়াউর রহমান ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন। সিটি করপোরেশনের কর্মীরা এসে ৩০ মিনিটের মধ্যেই দোকানপাট সরিয়ে ফুটপাতটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এসে ফুটপাতের পাশে স্থায়ীভাবে গড়ে ওঠা ঈদগাঁ বাজারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে এটি গুড়িয়ে ফেলার নির্দেশ দেন।

ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ জিয়াউর রহমান বলেন, সাধারণ মানুষ যাতে পায়ে হেঁটে চলাচল করতে পারে এ জন্য ফুটপাত তৈরি করা হয়েছে। কিন্তু সেই ফুটপাত দখল করে কাঁচাবা জার বসানো হয় ও অবৈধভাবে গাড়ি পার্কিং করা হয়। মানুষ বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে মূল রাস্তা দিয়ে চলাচল করে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিটি করপোরেশন অবৈধ দখল মুক্ত করতে কোন দখলদার নোটিশ দেবে না। ডিএনসিসি চলবে তার নিজের গতিতে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ঝটিকা অভিযানে ডিএনসিসির অঞ্চল-২ এর অন্যান্য কর্মকর্তা সহ মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST