November 6, 2026, 11:21 pm
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

Reporter Name

নিজস্ব প্রতিবেদন:

মিরপুর, ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রী: মিরপুরে গুলিবর্ষণের শিকার বাংলা টেলিভিশনের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবিদ্ধের ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাংদের আস্তানা আগামী ১৫ দিনের মধ্যে নিশ্চিহ্ন করতে আল্টিমেটাম দেওয়া হয়েছে। রবিবার দুপুরে মিরপুর গোলচক্কর এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন।

তিনি বলেন, প্রান্ত পারভেজের ওপর সংগঠিত গুলিবিদ্ধের ঘটনা সারাদেশের সাংবাদিকদের ভাবিয়ে তুলেছে। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় আমাদের মানববন্ধন সমাবেশ করে বিচার দাবি করতে হচ্ছে। এ পেশায় নিত্য নতুন করে সাংবাদিক হত্যা, নির্যাতন কিংবা গুলিবর্ষণের মত স্পর্শ কাতর ঘটনা যুক্ত হচ্ছে। অথচ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আমাদের রাষ্ট্র যন্ত্রের কোনো মাথা ব্যথা নেই। সরকার আসে আবার চলে যায়, জোয়ার ভাটার মত। মিরপুরের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনা গোটা দেশের সাংবাদিকদের ভাবিয়েছে। কিন্তু আমাদের সরকারের কিছু যায় আসে না। দেশের সরকার গুলো যেন রোবটের মত। ৭১’র পরবর্তী কোনো সরকার সাংবাদিকদের জন্য কল্যাণকর আইন প্রণয়ন করেনি। আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গুলিবর্ষণের শিকার সাংবাদিক প্রান্ত পারভেজ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, মিরপুর প্রেস ক্লাব সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা মীর আলাউদ্দিন, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি আনিসুল হক ক্লিপটন, মিরপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হায়দার, মোশাররফ হোসেন মনা, ভুইঁয়া কামরুল ইসলাম সোহাগ, মর্তুজা পাপ্পু ও এস এম আর শহীদ প্রমূখ।

উপস্থাপনায় ছিলেন মিরপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম রেজা।



Our Like Page
Developed by: BD IT HOST