June 26, 2026, 9:56 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে অর্থ অপচয়ের অভিযোগ : অনুসন্ধান শুরু দুদকের

Reporter Name

প্রথম বাংলা – কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে সারা দেশে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য, ম্যুরাল ও মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের অর্থ ও তছরুপ করার অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে দেশজুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য ও ম্যুরাল করে সরকারি অর্থ অপচয় ও তছরুপের অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানে স্মরণে দেশের বিভিন্ন এলাকায় ‘মুজিব কিল্লা’ নির্মাণ, সংস্কার ও উন্নয়নের নামে ‘দুর্নীতির’ অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

মো. আক্তার হোসেন বলেন, দেশজুড়ে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে মুজিব কিল্লা নির্মাণ,সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক,সংশ্লিষ্ট প্রকৌশলী,ঠিকাদার ও অন্যা ন্যদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরুপ, অতিরিক্ত বিল দেয়া, গভীর নলকূপের দুই-তৃতীয়াংশ বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST