September 18, 2026, 5:43 pm
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত

Reporter Name

———————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ মেক্সিকোর একটি পার্কে বন্দুক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রোববার (১৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

  • রোববার (১৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের কর্টাজার শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে,

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ পায়। এদের মধ্যে তিনজন নারী,তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এ ছাড়া একজনকে গুরুত র আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।বন্দুকধারীরা স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় লা পালমা সুইমিং রিসোর্টে পৌঁছায়। আক্রমণকারীরা সরাসরি একদল লোকের দিকে গিয়ে গুলিবর্ষণ করে। এরপর পালিয়ে যাওয়ার আগে ঘটনাস্থলে থাকা নিরাপত্তা ক্যামেরা খুলে নিয়ে যায়।

মেক্সিকোর অন্যতম প্রধান টেলিভিশন নেটওয়ার্ক টিভি অ্যাজটেকার ওয়েবসাইটে হামলার পরপরই সেখানকার অবস্থার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। ভিডিওতে আতঙ্কগ্রস্ত বেশ কিছু প্রাপ্তবয়স্ক মানুষ এবং শিশুকে দেখা যায়। সেসময় তাদের অনেকে সাঁতারের পোশাক পরে ছিলেন।হামলার শিকার এই সুইমিং রিসোর্টটি একটি বিশ্ববি দ্যালয়ের ক্যাম্পাসের পাশে অবস্থিত এবং আক্রমণের পরে স্থানটিতে বিপুল সংখ্যক সামরিক এবং প্রাদেশিক পুলিশ উপস্থিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST