June 27, 2026, 11:59 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৭

Reporter Name

———————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।সোমবার ২৪ অক্টোবর স্থানীয় সময় ৯টায় বন্দুকধারীরা সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাই স্কুলে প্রবেশ করে।

বিবিসি বলছে, স্কুল ভবনের দরজা তালাবদ্ধ ছিল এবং সন্দেহভাজন ওই বন্দুকধারী সেখানে কীভাবে প্রবেশ করে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলা শুরুর পর একপর্যায়ে বন্দুকধারীর হাতে থাকা অস্ত্রটি জ্যাম বা আটকে যাওয়ার পর অনেকের প্রাণ রক্ষা পায়।

সেন্ট লুইস পাবলিক স্কুল বলছে, পুলিশ বন্দুকধারীকে “দ্রুত থামিয়েছে”। সন্দেহভাজন, একজন ১৯ বছর বয়সী সাবেক ছাত্র হিসাবে পুলিশ চিহ্নিত করেছে।ঘটরা স্থলে পুলিশের সাথে গুলি বিনিময় এবং পরে নিজের আঘাতে মারা যায়।

প্রায় ৪০০ শিক্ষার্থীর স্কুলে হামলার জন্য তার উদ্দেশ্য স্পষ্ট নয়।

পুলিশ স্থানীয় জানিয়েছে, একটি কিশোরী মেয়েকে স্কুলের ভিতরে মৃত পাওয়া গেছে। আর একজন মহিলাকে হাসপাতালে নেওয়া পর মারা গেছেন।

স্থানীয় মিডিয়া অনুসারে, আহত ৭ জন – ৩ জন মেয়ে এবং ৪ জন ছেলে।

শহরের পুলিশ কমিশনার মাইকেল স্যাকের মতে, অফিসাররা ঘটনাস্থলে পৌঁছানোর পর আক্রমণকারীর কাছে ‘লম্বা বন্দুক’ দেখতে পান। এছাড়া হামলার আতঙ্কে অনেক শিক্ষার্থীকে স্কুল থেকে পালিয়েও যেতে দেখেন তারা।আহতদের মধ্যে তিনহন ছাত্রী ও চারজন ছাত্র। তাদের আঘাত গুরুতর নয়। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আহতদের কারো শারীরিক পরিস্থিতির কারণে প্রাণ নিয়ে সংশয় নেই।

শহরটির পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানান, হামলার খবরে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। পরিস্থিতি দেখে স্কুলের কর্মীরা দ্রুত পুলিশকে বিষয়টি জানান। বন্দুকধারীর কাছে শতাধিক বুলেট ছিল। তার কাছে যা প্রায় এক ডজন উচ্চ-ক্ষমতার ম্যাগাজিনে সেসব সাজানো ছিল। পরিস্থিতি আরও খারাপ হতে পারতো।



Our Like Page
Developed by: BD IT HOST