June 15, 2026, 9:06 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যে যাই বলুক, যে যাই ভাবুক এসে গেছে ফাগুন

Reporter Name

খান মাহাদী
ফাগুন এসে গেছে, এসে গেছে বসন্ত
ফুলে ফুলে সেজেছে সবুজ বনানী,
উড়ছে লাল নীল বাহারী প্রজাপতি
ভ্রমর উড়ে উড়ে শোনায় গুনগুনানী।

  • শিমুলের বনে লেগেছে আগুন
    ঝিরিঝিরি হাওয়া বলছে এসেছে ফাগুন,
    ফাগুনের আগুনে পোড়ে কতো প্রেমিকগন
    কতোজন ফিরে পায় নিজের স্বজন,
    কতোজনের আকুতি মিশে পাখির তানে
    মুখরিত হয় বনানী কোকিলের গানে।

টিয়ার ঠোঁটে মিশেছে শিমুলের লাল
উড়ে উড়ে ডাকছে বসন্ত বাউরি,
পলাশের লালে রাঙিয়েছে সিঁথির সিদূর
প্রিয়জন ফেলে যাবে নাইওরী।

  • হলুদের সমারোহে উদাল, মহুয়া
    আম্রমুকুল, দেবদারু ছড়িয়েছে মৌ মৌ গন্ধ
    তুমিও এসো লাগবেনা মন্দ।

হলদে পাখি হলুদ সাজে
গলায় কালো মালা পড়ে
ডাকছে বউ কথা কও,
তুমি ফিরে এসো এমন দিনে
কেন দূরে থাকো, তুমিতো পাষাণ নও।

  • ফুলের প্রেমে, পাখির প্রেমে
    প্রকৃতির প্রেমে ব্যাকুল কবিমন,
    কেউ লিখছে প্রেমময় কবিতা
    কেউ লিখছে মনপোড়া ফাগুন,
    কেউ নিচ্ছে পুষ্পমালা খোঁপায়-গলে
    কারো মনে জ্বলছে বিরহের আগুন।

সেজেছে ঋতুরাজ আপন মহিমায়
তোমাকে হারিয়েও
আজ এই ফাগুনে মন শুধু তোমাকেই চায়।



Our Like Page
Developed by: BD IT HOST