প্রথম বাংলা – বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহান গরীর বসুন্ধরা সাংগঠনিক থানার উদ্যাগে আর্থ সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতা র মাহফিল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ( ডিবি)জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
শুক্রবার বিকালে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবা সিকের ডি ব্লকের ২ নম্বর সড়কের, ২৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে মুহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আতাউর রহমান সরকার জানান,আলোচনা সভা চলা অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টার সময় ডিবি পুলিশের তিনটি গাড়ি উক্ত বাড়িটি ঘিরে ফেলে। এ সময় সেলিম উদ্দিনসহ ১৪ জনকে আটক করে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পুলিশের পরিচয়দানকারীর সদস্যরা।