March 14, 2026, 5:48 am
শিরোনামঃ
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে না আসলে ব্যবস্থা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীী আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণকল্পে ডিএমপির গণবিজ্ঞপ্তি ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী শরীয়তপুরে দশম শ্রেণীর ছাত্রী নুরালীকে ইন্ডিয়া প্রচার করে “মানব পাচারকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হোক ডিএমপির ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক পর্যালোচনায় ট্রাফিকে শ্রেষ্ঠ মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে রাতের অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীতে রাতের আঁধারে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ছিনতাই করা এক চক্রের দুই সক্রিয় সদস্যকে ছিনতাই করার সময় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ নাজমুল হাসান (২০) ও মোঃ সোহেল মিয়া (২৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৩:১০ ঘটিকায় ফার্মগেট ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে ছিনতাই করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন জনৈক মোঃ সৈকত মিয়া (২০)। তিনি রাত আনুমানিক তিন ঘটিকার দিকে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে পৌঁছান। কোনো কিছু বুঝে উঠার আগেই তিনি দেখতে পান একটি অটোরিকশা তার সামনে এসে থামে এবং কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা একটি স্মার্ট ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।সৈকতের চিৎকার শুনে তেজগাঁও থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং নাজমুল ও সোহেলকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় অপর এক ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায় গ্রেফতা রের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে

থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা অটোরিকশা নিয়ে বের হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে রাতের আঁধারে সময় সুযোগ বুঝে দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত মোঃ নাজমুল হাসানের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় ছিনতাই ও ডাকাতি চেষ্টার আরো দুটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST