April 22, 2026, 7:21 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর পল্টন মডেল থানাধীন এলাকা হতে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ বিল্লাল হোসেন (৪৫) ও ২। মোঃ আল আমিন (২৮)।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় পল্টন মডেল থানাধীন বিএনপি পার্টি অফিসের বিপরীত পার্শ্বে একটি কার শো-রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম পল্টন মডেল থানাধীন বিএনপি পার্টি অফিসের বিপরীত পার্শ্বে একটি কার শো-রুমের সামনে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা ও আল আমিনের বিরুদ্ধে মাদক আইনে দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST