November 7, 2026, 5:34 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে ১৬০০ লিটার নকল মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর বংশাল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬০০ লিটার নকল মবিল ও সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাইফুল ইসলাম (৫৭) ও ২। মোঃ রফিকুল ইসলাম (৫০)।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭:১৫ ঘটিকায় বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বংশাল থানার একটি টিম বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে কতিপয় দুষ্কৃতকারী নকল মবিল উৎপাদন ও ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন ব্যান্ডের মোট ১ হাজার ৬০০ লিটার নকল মবিল ও নকল মবিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নকল মবিল উৎপাদন ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত নকল মবিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST