September 18, 2026, 8:56 pm
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে কিশোরের পায়ে বিএসএফের গুলি

Reporter Name

নিজস্ব প্রতিনিধি:

গরুর জন্য ঘাস কাটতে কাটতে না বুঝে দুদেশের সীমান্ত ছেড়ে ভারতের মাত্র ১০ ফুট ভেতরে ঢুকে গিয়েছিল ১৪ বছরের এক কিশোর। এজন্য তাকে ক্ষমা করেনি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।ফিরে আসতে বলে বাংলা দেশি এ কিশোরকে পেছন থেকে পায়ে গুলি করেছে।
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের চর আষাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ কিশোর বহু কষ্টে বাড়ি ফেরার পর তাকে সোম বার (৮ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তার পায়ে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে।তবে পায়ে গুলি পাওয়া যায়নি। বিএসএফের গুলি ওই কিশোরের পায়ের মাংস ছেদ করে চলে গেছে। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ওই কিশোরের চিকিৎসা চলছে।বিএসএফের গুলিতে আহত ওই কিশোরের নাম ওবায়দুল্লাহ ওরফে রাইফ (১৪)। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হাজির মোড়ের বাসিন্দা গোলাম রসুলের ছেলে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে রামেক হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে গেলে চিকিৎসাধীন রাইফ ও তার বাবা গোলাম রসুলের সঙ্গে কথা হয়।গোলাম রসুল জানান, সোমবার রাতে তার ছেলের পায়ে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তবে পায়ের ভেতর গুলি পাওয়া যায়নি। তার ছেলের বাঁ পায়ের রানের মাংসে গুলি ছেদ করে বেরিয়ে গেছে।

তিনি বলেন, সীমানা বুঝতে না পেরে গরুর জন্য ঘাস কাটতে কাটতে ভারত সীমানার মাত্র ১০ ফুট ভেতরে ঢুকে গিয়েছিল আমার ছেলে। ছোট মানুষ হিসেবেও ক্ষমা পায়নি। আর এই অপরাধেই আমার ছোট ছেলের পায়ে গুলি চালিয়েছে বিএসএফ। তারা রাইফকে চলে যেতে বলে পেছন থেকে পায়ে গুলি করে। সোমবার দুপুরের এই ঘটনার পর ওই অবস্থায় অনেক কষ্টে সে বাড়ি ফেরে। পরে তাকে জরুরিভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার ছেলের অবস্থা স্থিতিশীল বলেও জানান তার বাবা।

আর গুলিতে আহত রাইফ জানায়, তার কাছে ঘাস কাটার জন্য কাস্তে ও বস্তা ছাড়া আর কিছুই ছিল না। এরপরও তাকে চলে যেতে বলে পেছন থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় সে অনেকটা অবাক হয়ে যায় এবং পরে ভীতসন্ত্র স্ত হয়ে অনেক কষ্টে বাড়ি ফিরে আসে।রাজশাহীর গোদা গাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হলেও ওই কিশোর বর্তমানে শঙ্কামুক্ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর সীমান্ত এলাকার ঘটনা হওয়ায় বিজিবি বিষয়টি দেখছে।

এদিকে, বিজিবি-১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, ওই কিশোর অজ্ঞতাবশত ভারতীয় সীমান্ত অতিক্রম করে ফেলেছিল। তবে বয়স বিবেচনায় এভাবে গুলি করা তাদের (বিএসএফ) উচিত হয়নি। তারা এ বিষয়ে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানাবেন। এছাড়া একটি প্রতিবাদ চিঠিও পাঠাবেন।



Our Like Page
Developed by: BD IT HOST