August 16, 2026, 2:08 am
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী কৃষক পাচ্ছে না সার, হচ্ছে পাচার

Reporter Name

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার ডিলার থেকে পাচার হওয়া ৭০বস্তা সারসহ চালক কে আটক পূর্বক নসিমন জব্দ করা হ‌য়ে‌ছে। বুধবার দুপু‌রে লালপু‌রের গৌরিপুর এলাকা থেকে সারসহ নসিমনের চালক সে‌কেন্দার আ‌লি কে (৪০) আটক করা হয়। সে বাঘা উপজেলার ছাতা‌রি গ্রামের সেফার মন্ড‌লের ছেলে।

সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা যায়, বাঘা উপজেলার সার ডিলার লুৎফর রহমান ৩৫ বস্তা ইউ‌রিয়া ও ৩৫ বস্তা টিএ‌পি সার নছিমন চালক সে‌কেন্দার আ‌লি‌কে দি‌য়ে পাবনার ঈশ্বর‌দি বাজা‌রে পাচার কর‌ছি‌লেন।

প‌থিম‌ধ্যে না‌টো‌রের লালপুর উপ‌জেলার উপঃ সহকা‌রি কৃ‌ষি অ‌ফিসার আ‌জিজুর রহমান স‌ন্দেহমূলক গৌ‌রিপুর বাজারে ন‌ছিমন থা‌মি‌য়ে জিজ্ঞাসাবাদ ক‌রেন। সার কোথাকার এবং কোথায় নেওয়া হ‌চ্ছে, জান‌তে চাই‌লে ন‌ছিমন চালক জানান,

বাঘা উপ‌জেলার লুৎফর রহমা‌নের ঘর থে‌কে ঈশ্বর‌দি নেয়া হ‌চ্ছে। প‌রে সারসহ তা‌কে আটক ক‌রে পু‌লি‌শে সোর্পদ করা হয়।

এ বিষ‌য়ে বাঘা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শার‌মিন আখতার ব‌লেন, প্রা‌ন্তিক পর্যা‌য়ের কৃষক‌দের মা‌ঝে সা‌রের স‌ঠিক ব‌্যবহার নি‌শ্চিত কর‌তে সরকার ক‌ঠোর নি‌র্দেশনা জা‌রি ক‌রে‌ছেন।

সে মোতা‌বেক উপ‌জেলার সকল ডিলার‌দের নিয়‌মিত ব্রিফিং ক‌রে সতর্ক করা হ‌য়ে‌ছে। কোন ডিলার নি‌র্দেশনা অমান‌্য ক‌রে তাহ‌লে তার বিরু‌দ্ধে ক‌ঠোর ব‌্যবস্থা নেয়া হ‌বে।

ন‌ছিমন চালক, সে‌কেন্দার জানায়, তাকে ভাড়া চুক্তিতে সার ব্যবসায়ী লুৎফর ডিলার ৭০ বস্তা সার দিয়ে ঈশ্বর‌দি উপ‌জেলার মাজদা‌রের নিকট পাঠিয়েছে। আ‌মি ভাড়া খাট‌ছি।

সার ডিলার লুৎফর রহমা‌ন বলেন, আমি প্রতিষ্ঠানে না থাকায় আমার কর্মচারী দিতে পারে বা অন্য কোথাও থেকে নিতে পারে।

বাঘা উপজেলা উপঃ কৃষি সম্প্রসারণ অ‌ফিসার কৃষিবিদ যারিন তাস‌নিম নিলয় বলেন, কোন ডিলার তার নিদ্দিষ্ট এলাকার বাহিরে সার বিক্রয়ের কোন সুযোগ নেই। যদি কোন ডিলার এধরনের কাজ করে তাহলে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষ‌য়ে অ‌ভিযুক্ত ডিলা‌রের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ দেয়া হ‌য়ে‌ছে।
বাঘা থানার অ‌ফিসার ইনচার্জ ( ও‌সি ) সাজ্জাদ হো‌সেন ব‌লেন, সারসহ একজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। আজ বৃহষ্প‌তিবার তা‌কে বিজ্ঞ আদাল‌তে সোর্পদ করা হ‌য়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST