September 29, 2026, 11:13 am
শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব বহিষ্কার ছদ্মবেশে ডিসি ফরিদা—ভূমি অফিসে কী হচ্ছে, তা জানতে সরাসরি মাঠে কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎঃ চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি”র অভিযানে বহু অপকর্মের হোতা জালাল গ্রেফতার আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও মাতৃ জগত ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিকেরা চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী বাঘায় কেশবপুর স্কুল এন্ড কলেজ কমিটির নির্বাচন সম্পন্ন

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ রাজশাহীর বাঘায় উপজেলার কেশবপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

কলেজ সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭ জন শিক্ষক প্রতিনিধি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৪ জন ও শিক্ষক প্রতিধিনির ১ জন প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে বিদ্যালয় শাখায় মোঃমারূফ মোল্লা ১৩২ পেয়ে প্রথম, মোঃ হামিদুল ইসলাম ১১৬ ভোট পেয়ে দ্বিতীয়। সংরক্ষিত নারী সদস্য আদরী বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত হন।

কলেজ শাখায় মোঃজাহাঙ্গীর শেখ ৯৪ ভোট পেয়ে প্রথম,মোঃফারূক হোসেন মোল্লা ৫৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।শিক্ষক প্রতিনিধি ভোটে আমিরুল ইসলাম ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা পেয়েছেন ৯ ভোট।

বিদ্যিলয় সূত্রে জানা যায়, কেশবপুর স্কুল এন্ড কলেজের অভিভাবকদের ভোটার সংখ্যা বিদ্যালয় শাখায় ২১৭ কলেজ শাখায় ১৫৭ মোট ৩৭৪ জন ও শিক্ষকেদের ভোট ২৫ ভোট কাষ্ট হয়েছে স্কুল শাখায় ১৭৮ ও কলেজ শাখায় ১২৩ মোট ৩০১ ভোট ও শিক্ষকদের ভোট ২৫।নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃমাহামুদুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন,স্কুল এন্ড কলেজের সভাপতি ও পাকুড়িয়া ইউনিয়ন আহবায়ক কমিটি সভাপতি আঃ রহমান,স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান,কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান,মনিগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম,মহদিপুর হেলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিরুল ইসলাম রতন, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুল হক ও বাঘা থানার তদন্ত আঃকরিম এর নেতৃত্বে পুলিশের একটি দল।

উল্লেখ্য একজন অভিভাবক দুইটা করে ভোট প্রয়োগ করতে পারবে।



Our Like Page
Developed by: BD IT HOST