April 21, 2026, 7:54 pm
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগ

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে মাদ্রাসা-ই তাহফিজুল কুর আন এর সাজ্জাদ (৯) নামের ২ য় শ্রেনীর ছাত্রকে শিক্ষক কর্তৃক একাধিকবার বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।বলাৎকারকৃত ছাত্র ও তার বাবা মায়ে র কাছ থেকে জানা যায়, সেপ্টেম্বর মাস থেকে মোট ৭ বার ঐ ছাত্রকে বলাৎকার করে ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর রশীদ(২৯)। সে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বেগমগঞ্জ গ্রামের ক্বারী হোসাইন আহমদের ছেলে।

বিগত ২ বছর যাবত সে ওই মাদ্রাসার সহকারী শিক্ষ ক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বলাৎকারের শিকার শিশু সাজ্জাদ জানায়,বিভিন্ন সময় রাতে সবাই ঘুমিয়ে গেলে শিক্ষক আব্দুর রশীদ ঘুম থেকে তাকে তুলে নিয়ে শিক্ষকের শয়ন কক্ষে নিয়ে মুখ ছেপে ধরে বলাৎকার করতো,এবং কাউকে না বলার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতো,৭ বার বলাৎ কারের পর ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে বাবা মায়ের কাছে শিশুটি বলাৎকারের ঘটনা বলে দেয়।

অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ও জায়ের হোসেনকে বিষয়টি জানালে তিনি সাজ্জা দকে প্রাথমিক চিকিৎসা করায় এবং অভিযুক্ত শিক্ষ ককে সুকৌশলে সরিয়ে দেন।বুধবার (১৬ নভেম্বর) সন্ধা ৬ টায় খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রায় পুর সার্কেল এবং রায়পুর থানা অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া ঘটনাস্থলে যান।জিজ্ঞাসাবাদে প্রধান শিক্ষক মাওঃ ওজায়ের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে ব্যাপক জিজ্ঞা সাবাদের জন্য প্রধান শিক্ষক মাও ওজায়ের হোসেন কে পুলিশি হেফাজতে নেয়া হয়।

মাদ্রাসায় শিশু বলাৎকারের বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রুবেল প্রধানিয়া বলেন,তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষক কর্তৃক শিশু বলাৎকা রের ঘটনা শুনেছি,এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই,অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

রায়পুর থানা অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, শিশু বলাৎকারে ঘটনা শুনে উক্ত মাদ্রাসায় গিয়েছি, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST