July 5, 2026, 3:50 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাষ্ট্রদূত পিটার হাস এর সাথে ডিএমপি কমিশনারের বৈঠক যা জানা গেলো

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশ নার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে গতকাল বুধবার সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এর আগে-পরে নিরাপত্তা পরিস্থিতি ও পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করেন।

ডিএমপির সদর দপ্তরে দেড় ঘণ্টার বেশি সময় অবস্থান করেন রাষ্ট্রদূত পিটার হাস। ডিএমপি ও মার্কিন দূতাবাসের একাধিক সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিরাপত্তাব্যবস্থা কেমন হবে, ডিএ মপির কাছে তা জানতে চান রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি এটাও বুঝতে চেয়েছেন,, কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণে পুলিশ কী ধরনের পদক্ষেপ নেবে।

পিটার হাস চলে যাওয়ার পর ডিএমপির মুখপাত্র উপপুলি শ কমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মামলার তদন্ত ও জঙ্গিবাদের বিষয়ে কথা বলেছেন তাঁরা। এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে এই কর্মকর্তা মনে করেন।

তবে মার্কিন দূতাবাস সূত্র বলছে, নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা র পাশাপাশি পুলিশের মাধ্যমে যাতে কারও মানবাধিকার লঙ্ঘন না হয়,সে বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছেদেশে নতুন করে জঙ্গিবাদের উত্থান হচ্ছে কি না,এমনকি মৌলভী বাজারে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া ও জঙ্গিবাদের অভি যুক্তে গ্রেপ্তার ব্যক্তিদের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে।

আলোচনার সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান, হারুন অর রশীদ ও ড. খ মহিদ উদ্দিন এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST