June 30, 2026, 2:39 am
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন প্রদা নের পর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম এর নেতৃত্বে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি,এটি মোটামুটি নিশ্চিত। বিরোধী দল জাতী য় পার্টি প্রার্থী না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে।রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র বাছাই ১৩ ফেব্রুয়ারি। প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি। সংসদ ভবনে ভোট গ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অবশ্য রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের দিনেই একক প্রার্থীকে রাষ্ট্রপতি পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

সংবিধান অনুয়াযী, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী, তার ৫ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অসীম ঘোষ, প্রচার সম্পাদক মোঃ ওমর,সাংস্কৃতিক সম্পাদক লাভলী শেখ,মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার ও সদস্য নাসির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম রচিত,(দুর্গম পথের নির্ভীক যাত্রী শেখ হাসিনা)বইটি নবনির্বাচিত রাষ্ট্রপ্রতি সাহাবুদ্দিনক চুপ্পুকে উপহার দেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST