October 20, 2026, 5:50 pm
শিরোনামঃ
পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারে সঙ্গে মতবিনিময় সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বান্দরবানের লামায় বালু উত্তোলন নিয়ে তোলপাড়, ৫ লাখ ঘনফুট বালু মজুতের অভিযোগ মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারে সঙ্গে মতবিনিময় সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’

Reporter Name

মোহাম্মদ আলী_স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সদস্য মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভার সময় চেয়ে আবেদন করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার বরাবর এ আবেদন জানানোর উদ্যোগ নেওয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়, রায়পুর থানায় মামলা নং-২৬ (১০) ২০২৬-এর মাধ্যমে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। সংগঠনটির দাবি, সংশ্লিষ্ট ঘটনার সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের উদ্দেশ্যে ওই দুই সাংবাদিক ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে মনে করছে সংগঠনটি।

আবেদনে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করা এবং আইনানুগ প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি একেএম মাহামুদ রিয়াজ ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মঞ্জুরি আলার নেতৃত্বে ৬ উপজেলা কমিটির সকল সদস্যদের নিয়ে প্রায় শতাধিক সদস্য ও নেতৃবৃন্দ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে মতবিনিময় করতে আগ্রহী। সভায় সংগঠনটির কেন্দ্রীয় ইউনিটের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বলে আবেদনে জানানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST