September 10, 2026, 4:49 am
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রৌমারীতে ইউএনও’র গাড়ি ও অটো ভ্যানের সংঘর্ষ পুলিশসহ আহত-৮

Reporter Name

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ইউএনও’র গাড়ি ও ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ ৮ জন আহত হয়েছে আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়।

২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক
তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি ডিসি রাস্তার রহমান
মেম্বারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জিয়াউর রহমান (৪২), জয়নাল আবেদীন (৫২), আকছের আলী (৪৫), ফজলুল হক
(৪২) ফজল মিয়া (৪০), মান্নান (৪০), মিজান মিয়া (৩২) ও রৌমারী থানার এসআই আনসার আলী (৪৫)।

রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সানজারা ইসলাম নোভা বলেন, আহতদের
দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য। রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে রেফার্ড করা হয়েছে বাকিরা রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামন্ডবে এসিল্যান্ডের গাড়ি নিয়ে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মো: পূবন আখতার, রৌমারী থানার এসআই আনসার আলী, এসআই জাহাঙ্গীর, ইউএনও’র নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ ৫ সদস্যের একটি দল।উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের একটি পুজামন্ডব পরিদর্শন শেষে রৌমারীতে ফেরার পথে শৌলমারী ইউনিয়নের

বড়াইকান্দি ডিসি রাস্তার রহমান মেম্বারের মোড়ে একটি ব্যাটারী চালিত অটো ভ্যানের
সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটো ভ্যানের চালকসহ ৬ আরোহী ও ইউএনও’র গাড়িতে থাকা রৌমারী থানার এসআই আহত হয়। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা খারাপ হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কথা স্বীকার করে রৌমারী থানার এসআই আনসার আলী বলেন, হায়াৎ ছিল বলে বেঁচে আছি আমার জীবনে এরকম ঘটনা কখনো ঘটেনি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর সাঈদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থালে
গিয়ে স্থানীদের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার বলেন, হঠাৎ করেই দূর্ঘটনাটি ঘটে যায়, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষনিক সেবা দেওয়া হচ্ছে।

লিটন চৌধুরী
রৌমারী কুড়িগ্রাম



Our Like Page
Developed by: BD IT HOST