September 19, 2026, 3:16 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে নলকূপের পানি নিয়ে মারামারি নারীসহ আহত ২

Reporter Name

মো. রবিউস সানী আকাশ স্টাফ রিপোর্টার

চলাচলের পথে গভীর নলকূপের পানি ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে নারীসহ দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ইয়াসিন হাজি বাড়ীর চটপটি বিক্রেতা কাউসার আলম ভুট্টু জানান তার বসত বাড়ীর চলাচলের রাস্তায় দীর্ঘদিন ধরে একই বাড়ীর নুরু মিয়ার পরিবার গভীর নলকুপের পানি ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করছেন। এনিয়ে ডাকদোহাই দিলে নুরুমিয়ার স্ত্রী আয়েশা বেগম (৪৮), সোহাগের স্ত্রী পারুল বেগম (৩৮) ও পলাশের স্ত্রী প্রেমা আক্তার (২৬) ও অন্যান্যরা মিলে অকথ্য ভাষায় গালমন্দ করে পরে তা নিয়ে কাউসার আলম ভুট্টুর স্ত্রী রাবেয়া বেগম (৩৮), মেয়ে সুমি আক্তার প্রকাশ রুপালী (১৯)কে বেদড়ক মারধোর করে। বাসাবাড়ী বাজারে চটপটি বিক্রিরত কাউসার আলম খবর পেয়ে ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী শিরি বেগম, তাজু মিয়া, জোসনা বেগমসহ আরও কয়েকজন ঘটনার সত্যতা স্বীকার এ প্রতিবেদককে জানিয়েছেন নুরু মিয়ারা স্থানীয় কোনো শালিশ দরবার মানতে চায় না। তারা রাস্তায় দীর্ঘদিন ধরে পানি ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করে। ডাক দোহাই দিলে অকথ্য ভাষায় গালমন্দ করে, মারধোর করে, আবার উল্টো তারা পুলিশ এনে হয়রানীও করে।

এ বিষয়ে বার বার চেষ্টা করেও নুরু মিয়ার পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি, তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এসবের প্রতিকার চেয়ে নিরীহ অসহায় চটপটি বিক্রেতা কাউসার আলম ভুট্টু সঠিক তদন্ত করে সুষ্ঠু ন্যায় বিচার চেয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST