July 2, 2026, 9:34 pm
শিরোনামঃ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে প্রবাসীর জমি দখল করে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের সৌদি প্রবাসীর জমি দখল করে অবৈধ ড্রেজার দিয়ে চলছে অপরিকল্পিত ভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগ স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়,সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের মীর্জাপুর গ্রামের চরের বাড়ী সংলগ্ন বিলে সৌদি প্রবাসীর জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ মোঃ বাচ্চু মেয়ার বিরুদ্ধে ।অভিযোগ করে সৌদি প্রবাসী ইসমাইল হোসেন বলেন , আমি প্রবাসে দেশের বাড়ি আমার ঘাডিয়ান বলতে কেউ নেই।মোঃ বাচ্চু মেয়া আমার জমি দখল করে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে অন্য থায় বিক্রি করছেন আমি এর নেয় বিচার চাই।

সরজমিনে গেলে দেখা যায় জমি থেকে কয়েক দিন ধরে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছেনাম প্রকাশে অনিচ্ছুক ড্রেজার মেশিনে কাজ করা শ্রমিকের কাছে জানতে চাইলে বলেন,জমিটা বাচ্চু মেয়া ইসমাইল হোসেন এর কাছ থেকে ক্রয় করেছেন কিছু টাকা বাকি আছে। কাগজ পত্র ঠিক করে জমি রেজিস্ট্রেশন করে দিচ্ছে না ইসমাইল হোসেন। রেজিস্ট্রেশন করে দিলে বাকি টাকা দিয়ে দিবে কিন্তু ফসলি জমি নষ্ট করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যে অবৈধ তা জানে না বলেন সেই শ্রমিক।

এই বিষয়ে জানতে মোঃ বাচ্চু মেয়ার সাথে দেখা করতে বাসুবাজার পোলের গোড়ায় তার দোকানে গেলে দোকান বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ঠিক আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST