November 7, 2026, 5:05 pm
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর পলিটেকনিক্যালে দুদকের অভিযান, অনিয়ম পায়নি বলে জানান অধ্যক্ষ

Reporter Name

ষ্টাপ রিপোর্টারঃ লক্ষ্মীপুর পলি টেকনিক ইনিস্টিউটের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে সোমবার দূদকের লক্ষ্মীপুর ও চাঁদপুর জোনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ অভিযান করেন।

এসময় সিডিউল অনুযায়ী বিভিন্ন যন্ত্রপাতি যথাস্থানে এবং কোয়ালিটি অনুযায়ী পাওয়া যায় বলে যানান প্রতিষ্ঠানে ইলেকট্রনিক বিভাগের ইনস্ট্রাকটর আবু দারদা মানিক।
এসময় দূদক টিমের সাথে মালামাল স্পেশালিষ্ট গুগলে সার্চ করে ব্র্যান্ড ভ্যালু গুলো যাচাই-বাছাই করে বলেও তিনি যানান।

তিনি আরও জানান বর্তমান বাজার মূল্যর সাথে ভ্যাট আইটি যোগ করলে যে ভ্যালু আসে তার চেয়েও কম দামে অনেক পণ্য কেনা হয়েছে।প্রতিষ্ঠানের অধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একটি পক্ষ ভূল তথ্য দিয়ে অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করে। আমার প্রতিষ্ঠান দূর্ণীতিমুক্ত।

দরপত্রে উল্লেখিত কাগজপত্রে অসামঞ্জস্য থাকায় কিছু প্রতিষ্ঠান কাজ পায়নি তারাই গুজব ছড়িয়েছে।ইজিপিতে দরপত্র আহ্বান করে সিডিউল অনুযায়ী দরপত্র না পাওয়া যাওয়ায় ৩-৪ বার ও রিটেন্ডার করা করা হয়।দূদক তাদের ভেরিফাইড ফেজবুক পেজে আমার প্রতিষ্ঠানে কোন ধরনের অনিয়ম হয়নি বলেও জানিয়েছে। আমি এখানে যোগদান করেছি ১ বছর হয়নি।লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৫ টি ট্রেডে ১৯শ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে।



Our Like Page
Developed by: BD IT HOST