August 15, 2026, 3:28 pm
শিরোনামঃ
লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার এসএসসির ২৫ কৃতি শিক্ষার্থীকে ডিসি ফরিদার চিঠি চিঠির সঙ্গে বই, ফুল ও মিষ্টিও উপহার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-১৪ এর অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর সাইবার সুরক্ষা আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট

Reporter Name

মোহাম্মদ আলী-লক্ষীপুর প্রতিনিধি,

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় প্রভাবশালীদের অবৈধ বালু ব্যবসা ও স্তূপ করে রাখার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ধুলোবালি ও কাদাপানির অত্যাচারে এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এমনকি ধুলোর কারণে ঘরবাড়িতে শান্তিতে খাওয়া-দাওয়া কিংবা দোকানপাটে বেচাকেনা করাও অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনিয়ন্ত্রিতভাবে বালু পরিবহন ও বিক্রি করার ফলে পুরো এলাকার রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে অনবরত বালু উড়ে চোখ-মুখ ও খাবারে পড়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই বালু মিশ্রিত কাদায় সড়ক পিচ্ছিল হয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়।

এই চরম অব্যবস্থার প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী মজু চৌধুরীর হাট ফেরিঘাটেও। সড়ক পরিস্থিতি নাজুক হওয়ায় ফেরিঘাটে নিয়মিত দূরপাল্লার যানবাহন পৌঁছাতে পারছে না। ফেরিঘাটের কর্মকর্তা আতিকুর জামান ক্ষোভ প্রকাশ করে জানান, “অবৈধ বালুর কারণে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে, তাতে নিয়মিত গাড়ি ফেরিঘাটে আসতে পারছে না। এভাবে চলতে থাকলে মনে হয় বাধ্য হয়ে এখান থেকে ফেরিঘাটই অন্যত্র সরিয়ে নিতে হবে।”

এলাকার চরম দুর্ভোগ নিরসন এবং ফেরিঘাটের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও ফেরিঘাট কর্তৃপক্ষ। তারা এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) মহোদয়সহ ঊর্ধ্বতন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর আইনি পদক্ষেপ কামনা করছেন।



Our Like Page
Developed by: BD IT HOST