September 18, 2026, 10:47 pm
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লালপুরে মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে ফের সংঘর্ষ,আহত- ৭

Reporter Name

আবুল হাশেম,রাজশাহী বিভাগীয় প্রধানঃ

নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার(১৬ই মে-২৩) দুইপক্ষের মারামারির ঘটনায় ৬ জন আহত হলে লালপুর থানায় ২ পক্ষই লিখত অভিযোগ করেন।এরই ধারাবাহিকতায় বুধবার(১৭ই মে) দুপুর দেড় টার দিকে ফের ২ পক্ষের আবারও সংঘর্ষ হয়।এতে নারী সহ ৭ জন আহত হয়েছেন।আহতরা হলেন,লালপুর উপজেলার চক জোতদৈবকী গ্রামের ইসরাইল হোসেনের ছেলে একরাম(৩৫), উজ্জল (৩০) ও সান্নুর আলী(২৫) এবং মেয়ে সাবেরা(৩০),একই এলাকার দিদার আলীর ছেলে হুজুর আলী(৫৫),হুজুর আলীর ছেলে আলীম (১৮), সিরাজের ছেলে মেরাজ (৩৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে হুজুর আলীর সঙ্গে ইসরাইলের বাড়ির জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।পরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ঘর নির্মাণের কাজ নিয়ে দুইপক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মারামারি হলে ৬ জন আহত হয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি ছিলেন।এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করলে থানা পুলিশ তদন্ত করে যায়।পরে বুধবার দুপুরে দুই পক্ষই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে এসেই ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের নারীসহ ৭ জন আহত হন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুনরায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র ণে আনে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST