July 5, 2026, 11:18 pm
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শরিয়তপুরে বেগম খালেদা জিয়াকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরনের দাবীতে আন্দোলন

Reporter Name

সাহাজাদি সুলতানা বিশেষ প্রতিনিধি :শরীয়রপুর জেলা জাতীয়বাদী দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূটির অংশ হিসেবে অনশন কর্মসূচি পালন করেছেন। ১৪ অক্টোবর শনিবার বেলা ১১টা জেলা শহরের ধানুকা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলাম।

অনশনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম,সিরাজুল হক মোল্যা,এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম,জেলা কৃষকদল সভাপতি বিএম হারুন অর রশিদ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু,

শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট লুৎফর রহমান,সাধারণ সম্পাদক সামসুল হক ঢালীসহ সকল উপজেলা বিএনপির সভাপতি,সম্পাদক ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। দুপুর ২টায় অনশন সমাপ্ত হয়। অনশন থেকে আগামী ১৮ অক্টোবর ঢাকার সমাবেশে যোগদানের আহবান জানানো হয় নেতা-কর্মীদের।

অনশন থেকে নেত্রীবৃন্দ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই শংকটাপন্ন। এই ফ্যাসিবাদ সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠাবেনা। খালেদা জিয়াকে মুক্ত করে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হলে এই সরকারের পদত্যাগ ঘটাতে হবে। একমাত্র আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST